৬১ হাজার টন গম নিয়ে দেশে এলো যুক্তরাষ্ট্রের MV.MP ULTRAMAX-2 জাহাজ

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে MV.MP ULTRAMAX 2 জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে।মার্কিন যুক্তরাষ্ট্র ও

2026-04-01T13:16:44+00:00
2026-04-01T13:16:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬১ হাজার টন গম নিয়ে দেশে এলো যুক্তরাষ্ট্রের MV.MP ULTRAMAX-2 জাহাজ
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র থেকে  ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে  MV.MP ULTRAMAX 2 জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MOU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-03 এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে MV.MP ULTRAMAX 2  জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে। ইতোপূর্বে G to G -03 চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। 

বাংলাদেশ ইতোমধ্যে সরকার  টু সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। G to G- 01 এবং 02 চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম  দেশে পৌঁছেছে। এখানে উল্লেখ্য, G to G-01 মোতাবেক  ২,৩৭,৮৪৫ মেট্রিক টন এবং G to G -02 মোতাবেক ২,৩০,০৩৯ মেট্রিক টন মোট: ৪,৬৭,৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।

দেশে মোট গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন।দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন। চাহিদা পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy