এপ্রিলে নতুন ২ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনী জেলায়

2026-04-01T14:20:05+00:00
2026-04-01T14:20:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এপ্রিলে নতুন ২ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৪৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ত্বরান্বিত করতে ঝিনাইদহের শৈলকূপা ও ফেনী জেলায় দুটি নতুন প্রকল্প উদ্বোধন করবেন।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।  

মন্ত্রী জানান, দেশের ৫৪টি জেলায় ইতোমধ্যে খাল ও নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন এবং পুনঃদখল রোধে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, কলকারখানার বর্জ্য, অবৈধ স্থাপনা ও দখলমুক্তকরণের মাধ্যমে ১৮০ দিনের চলমান কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের ৫৪টি জেলায় নদী ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে আবার দখল বা ভরাটের ঘটনা না ঘটে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে বলে জানান মন্ত্রী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy