যশোর শার্শায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, জ্বালানি তেল জব্দ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা

2026-04-01T15:02:06+00:00
2026-04-01T15:02:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যশোর শার্শায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, জ্বালানি তেল জব্দ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ৩২)
যশোর শার্শায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, জ্বালানি তেল জব্দ
X

যশোর শার্শায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, জ্বালানি তেল জব্দ

যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।


স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে শার্শা উপজেলার বৃত্তিবারোপোতা গ্রামের সোলায়মান হোসেন এর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়।


অভিযানকালে দেখা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দাহ্য পদার্থ মজুদ করে রাখা হয়েছে। এ অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।


পরে জব্দকৃত জ্বালানি তেল নাভারণ এলাকার একটি ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy