কমলগঞ্জে ৪০ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বন্যপ্রাণী বিভাগ। প্রায় ৪০ কেজি ওজন

2026-04-01T15:08:52+00:00
2026-04-01T15:08:52+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ৪০ কেজি ওজনের বিশাল অজগর উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ৩৭)
কমলগঞ্জে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বন্যপ্রাণী বিভাগ
X

কমলগঞ্জে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বন্যপ্রাণী বিভাগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করেছে বন্যপ্রাণী বিভাগ। প্রায় ৪০ কেজি ওজন ও ১৪ ফুট দৈর্ঘের এই অজগরটি মঙ্গলবার গভীর রাতে উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এটি এযাবৎকালের সবচেয়ে বড় অজগর।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে কমলগঞ্জের হীড বাংলাদেশ কার্যালয় সংলগ্ন মিজান মিয়ার বাড়িতে হাঁস-মুরগি শিকারের উদ্দেশ্যে অজগরটি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী বিভাগকে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্যপ্রাণী বিভাগের সদস্য ও রেসকিউ টিম যৌথভাবে প্রায় সাড়ে ১১টার দিকে অজগরটি উদ্ধার করে। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অজগরটি সম্পূর্ণ সুস্থ থাকায় রাত ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অভ্যন্তরে নিরাপদ পরিবেশে এটিকে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে বসতবাড়িতে এমন বিশাল সাপের উপস্থিতিতে বাড়ির লোকজন  আতঙ্কিত হয়ে  পড়ে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানান, মানুষের বসত এলাকায় বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে বনাঞ্চল সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy