ফুলবাড়ীতে ৯০০ কৃষকের মাঝে আউশ ও পাটের প্রণোদনা বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ীতে আউশ ধান ও পাটচাষে উৎপাদন বাড়াতে ৯০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে

2026-04-01T15:11:26+00:00
2026-04-01T15:11:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে ৯০০ কৃষকের মাঝে আউশ ও পাটের প্রণোদনা বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ১২৭)
ফুলবাড়ীতে ৯০০ কৃষকের মাঝে আউশ ও পাটের প্রণোদনা বিতরণ
X

ফুলবাড়ীতে ৯০০ কৃষকের মাঝে আউশ ও পাটের প্রণোদনা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে আউশ ধান ও পাটচাষে উৎপাদন বাড়াতে ৯০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাচান। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৫০ জন কৃষককে আউশ প্রণোদনা হিসেবে ৫ কেজি করে ব্রি-৯৮ জাতের আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হয়। এছাড়া ৫০ জন পাটচাষিকে তোষা-০৯ জাতের পাটবীজ ১ কেজি ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আউশ ও পাটচাষে আগ্রহ বাড়াতে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে করে চলতি মৌসুমে ফসলের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy