কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কাতার এনার্জির তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারের রাস লাফান শিল্প এলাকা

2026-04-01T15:39:39+00:00
2026-04-01T15:39:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কাতার এনার্জির তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারের রাস লাফান শিল্প এলাকা থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল (৩১ কিলোমিটার) উত্তরে জাহাজটি এই হামলার শিকার হয়।

বুধবার (১ মার্চ) সকালে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরান থেকে কাতার লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাতারের সশস্ত্র বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে দেয়। তবে তৃতীয়টি ‘কাতার এনার্জি’র ভাড়া করা একটি তেলবাহী জাহাজে আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘তেলবাহী জাহাজটি থেকে ২১ জন ক্রুকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।’

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আগে জানিয়েছিল যে, কাতার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মধ্যে একটির আঘাতে জাহাজে আগুন ধরে যায়, যা পরে নিভিয়ে ফেলা হয়েছে। অন্য একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র জাহাজের ইঞ্জিন রুমে আটকে আছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy