প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ পিএম (ভিজিট : ৪২)

X
শিগগিরই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি: চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
শিগগিরই সংবিধান সংশোধনে ১৫ থেকে ২০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে একথা জানিয়েছেন চিফ হুইপ। সরকারি ও বিরোধীদলের আইন বিশেষজ্ঞরা এ কমিটিতে থাকবে বলে প্রত্যাশা জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।
সরকার দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই এবং এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।