যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান লাস ভেগাস শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট অল্প আঘাত

2026-04-01T15:44:14+00:00
2026-04-01T15:44:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান লাস ভেগাস শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট অল্প আঘাত নিয়ে প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ মার্চ) নেভাদা অঙ্গরাজ্যের ইন্ডিয়ান স্প্রিংস এলাকার প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে, নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের নিয়ন্ত্রিত আকাশসীমার মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

নেলিস বিমানঘাঁটির জনসংযোগ বিভাগ জানায়, ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে সীমাবদ্ধ সামরিক এলাকা হওয়ায় আশপাশের কোনো জনবসতিতে এর প্রভাব পড়েনি।

দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং বর্তমানে সামান্য আঘাতের জন্য চিকিৎসাধীন রয়েছেন। তার জীবন শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে বিমানবাহিনী।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাস্থলে জরুরি সেবা দল দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, আমাদের কর্মী ও স্থানীয় জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, এফ-৩৫ লাইটনিং টু বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা আকাশযুদ্ধ, নজরদারি ও নির্ভুল হামলা পরিচালনায় ব্যবহৃত হয়ে থাকে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy