ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ আর নয়: গভর্নর

বুলেটিন ডেস্ক

অর্থ-বানিজ্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কোনো

2026-04-01T16:00:58+00:00
2026-04-01T16:06:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ আর নয়: গভর্নর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:০০ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৪:০৬ পিএম  (ভিজিট : ৩৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব সহ্য করা হবে না। পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।

বুধবার (১এপ্রিল) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর।

সভায় জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, নীতি সহায়তা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে করণীয় নানা বিষয় গুরুত্ব পায়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও প্রবাসী আয়ের ওপর চাপ তৈরি হওয়ায় সরকার উদ্বেগে রয়েছে। এ প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবার ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন গভর্নর।

তিনি জানান, বৈদেশিক ঋণের সহায়তায় ব্যয় মেটানোর পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (সিএসএমই) খাতে কর্মসংস্থান বাড়ানো এবং রিজার্ভ ধরে রেখে আমদানি চাপ সামাল দিতে কৃষিখাতে জোর দেওয়া হচ্ছে।

দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার আলোচনায় ব্যাংক খাতে আস্থার সংকটের বিষয়টি উল্লেখ করে গভর্নর বলেন, দেশের সম্পদ লুট করে কেউ বিদেশে ভোগবিলাস করবে এটি আর হতে দেওয়া হবে না। এ লক্ষ্যে চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ৫টি ব্যাংক ও ১০টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

 





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy