প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম (ভিজিট : ১০৩)

X
ফাইল ছবি
ফেসবুকে সম্প্রতি ফিন্যান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ‘আর একটু অপেক্ষা করুন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে লাখো জনতা রাস্তায় নামবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ‘আর একটু অপেক্ষা করুন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে লাখো জনতা রাস্তায় নামবে- এম এ আজিজ’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে কালের কণ্ঠের লোগো ও তারিখ হিসেবে ২৯ মার্চ, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে গত ২৯ মার্চ প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সঙ্গে এটির শিরোনামে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।
সুতরাং, ‘আর একটু অপেক্ষা করুন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে লাখো জনতা রাস্তায় নামবে- এম এ আজিজ’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।