সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংসদ অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করেছে। বুধবার (০১ এপ্রিল) বিকেল সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।এর আগেও

2026-04-01T18:02:25+00:00
2026-04-01T18:02:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ৮০)
বিরোধী দলের ওয়াকআউট
X

বিরোধী দলের ওয়াকআউট

সংসদ অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করেছে। বুধবার (০১ এপ্রিল) বিকেল সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

এর আগেও গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ ইস্যুতে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

আজ বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বিরোধী দলের সদস্যরা সংসদ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। 

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা। এর বাইরে আজই প্রথমবার সংসদে কোনো বিষয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সদস্যরা। 

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। সংসদে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। দলটির সঙ্গে ১১ দলীয় নির্বাচনি সমঝোতার কয়েকটি দল সংসদে প্রতিনিধিত্ব করছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy