মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলা!

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরাকে হামলা হতে পারে বলে জানিয়ে নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার আহ্বান জানিয়েছে

2026-04-02T13:14:53+00:00
2026-04-02T13:14:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মার্কিনিদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলা!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরাকে হামলা হতে পারে বলে জানিয়ে নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরাকে হামলা হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন দূতাবাস লিখেছে, ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া আমেরিকান ও এর স্বার্থসংশ্লিষ্টে হামলা চালাতে পারে। 

দূতাবাসের বিবৃতিতে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দর, ইরাকি প্রতিষ্ঠান ও বেসামরিক লক্ষ্যবস্তু। 

দূতাবাস আরও জানায়, সাম্প্রতিক সময়ে মিলিশিয়ারা ‘আমেরিকানদের অপহরণের লক্ষ্যবস্তু’ বানিয়েছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার খবরও উল্লেখ করা হয়। 

সেই সময় যুক্তরাষ্ট্রের দূতাবাস কঠোর সতর্ক বার্তা দিয়ে বলে, মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত। সতর্ক বার্তায় আরও বলা হয়, কোনো কারণেই ইরাক ভ্রমণ করবেন না, দেশটিতে থাকলে এখনই ছাড়ুন।  





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy