যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলাচালিয়েছেইরান।স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে

2026-04-02T16:29:05+00:00
2026-04-02T16:29:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে এমন দাবিও করেন ট্রাম্প। কিন্তু এর পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার আগমুহূর্তে দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীও জানিয়েছে, তারা ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। 

হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy