শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও বাঁচবে না: ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদেশের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা

2026-04-02T16:49:45+00:00
2026-04-02T16:49:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও বাঁচবে না: ইরানের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১০৬)
ইরানের সেনাপ্রধান আমির হাতামি
X

ইরানের সেনাপ্রধান আমির হাতামি

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদেশের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে এলে একজনকেও যেন বাঁচিয়ে না রাখা হয় সেই নির্দেশনাও দিয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাতে সেনাপ্রধান আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন তিনি।

এ সময় সেনাপ্রধান আমির হাতামিকে বলতে শোনা যায়, যদি শত্রুরা স্থল হামলার চেষ্টা চালায়। একজনও যেন বেঁচে না থাকে। শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ আর গতিবিধির ওপর এক মুহূর্তের জন্য নজর না হারিয়ে আমাদের চরম সতর্ক থাকতে হবে এবং তাদের আক্রমণের ধরন বুঝে তা প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেছেন, যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এই একই চক্র বারবার চলতে দেওয়া হবে না।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে।

এর জবাবে বাঘায়েই চলমান সংঘাতকে শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy