চীনের চ্যালেঞ্জ নিতে অর্পিতা-সাগরিকারা প্রস্তুত

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল চীনের বিপক্ষে লড়াইয়ের আগে বাংলাদেশ শিবিরে ঘুরেফিরে আলোচনায় আসছে থাইল্যান্ডের বিপক্ষে করা ভুলগুলো। অধিনায়ক

2026-04-03T19:38:31+00:00
2026-04-03T19:38:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এএফসি ওমেন্স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
চীনের চ্যালেঞ্জ নিতে অর্পিতা-সাগরিকারা প্রস্তুত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৩৬)
: চীনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল- বাফুফে
X

: চীনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল- বাফুফে

গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল চীনের বিপক্ষে লড়াইয়ের আগে বাংলাদেশ শিবিরে ঘুরেফিরে আলোচনায় আসছে থাইল্যান্ডের বিপক্ষে করা ভুলগুলো। অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য কঠিন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে চীন। দারুণ সম্ভাবনা জাগিয়েও থাইল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে আসর শুরু করা বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টার-ফাইনালে। চীনের বিপক্ষে ভালো করে গ্রুপ পর্ব পেরুনোর সম্ভাবনা জোরাল করতে শুক্রবার ব্যাংককের অ্যালপাইন ট্রেনিং সেন্টারে প্রস্তুতি নিয়েছে দল।

একদিনের রিকভারি সেরে পুরো দল নিয়ে প্রস্তুতি সারতে পেরে তুষ্ট গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। বাফুফের মাধ্যমে পাঠানো বার্তায় দলে বড় কোনো চোট সমস্যা না থাকার স্বস্তির খবরও দিয়েছেন তিনি।

“গতকালকের রিকভারি সেশনের পরে আজকে আমরা আবার অনুশীলনে এসেছি এবং গত ম্যাচে যে ভুল-ভ্রান্তিগুলো ছিল, টেকনিক্যালি-ট্যাকটিক্যালি যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, ভুলের পরিমাণ কীভাবে কমিয়ে আনা যায়, তা নিয়ে কোচ কাজ করেছে।”

“চীন বৈশ্বিক ফুটবলে অনেক ভালো অবস্থানের দল। তাদের বিপক্ষে এবার আমরা খেলব। ডিফেন্ডিং শেইপ, সেট-পিসগুলো নিয়ে কাজ করেছি; যাতে এই সেট-পিসে বা ডিফেন্সের ছোটখাট কোনো ভুলে যেন আর গোল হজম না করি-আমরা ওটার ওপরই জোর দিচ্ছি বেশি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো চোট নাই, ছোটখাটো দুই একটা সমস্যা ছাড়া আজকে মোটামুটি সবাই ট্রেনিং করেছে। মেয়েরা স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে, আমি আশাবাদী ভালো কিছুই হবে আগামীকাল।”

নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে এই টুর্নামেন্টে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে অপির্তা বিশ্বাসের বাহুতে। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বললেন, ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়তে প্রস্তুত তার দল।

“ইতোমধ্যে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি এবং আমরা সেখানে যে ভুলগুলো করেছি, আজকে কোচ আমাদেরকে নিয়ে সেসব কাজ করেছেন। আমাদের পজিশন, শেইপ-এসবে যেগুলো ভুল ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। ফিনিশিংয়ের সমস্যা ছিল, সেগুলো নিয়ে কাজ করিয়েছেন। চীন মোটামুটি ভালো দল, আমরা তাদের সাথে লড়াই করব এবং তাদের সাথে লড়াই করার জন্য আমরা প্রস্তুত।”







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy