রিয়ালকে উড়িয়ে দিল বার্সোলোনা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জয়জয়কার। প্রথম লেগে বার্সেলোনা ৬-২ গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল। এবার ঘরের মাঠে

2026-04-03T20:01:27+00:00
2026-04-03T20:01:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিয়ালকে উড়িয়ে দিল বার্সোলোনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ২০)
প্রথম লেগে বার্সেলোনা ৬-২ গোলে রিয়াল মাদ্রিদ
X

প্রথম লেগে বার্সেলোনা ৬-২ গোলে রিয়াল মাদ্রিদ

নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার জয়জয়কার। প্রথম লেগে বার্সেলোনা ৬-২ গোলে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল। এবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগে রিয়ালকে ৬-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে কাতালানরা।

দুই লেগ মিলিয়ে ১২-২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে বার্সেলোনা। আগামী ২৫ এপ্রিল ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে নারী ক্লাব ফুটবলে শক্তিশালী দলটি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগের মাঝে স্প্যানিশ লা লিগার ম্যাচেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিলেন ক্লাউদিও পেনারা।

এবার ফিরতি লেগের লড়াইয়ে অষ্টম মিনিটে প্লেসিং শটে জালের ঠিকানা খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নামা পুতেয়াস। এরপর আসে একের পর এক গোল।

ম্যাচের ১৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্যারোলিন গ্রাহাম হানসেন। এরপট স্কোরলাইন ৩-০ করে দেন আইরিন পারেদেস। আর ৩৪ মিনিটে ইউয়া পাজোর গোল করলে রিয়ালের জালে জমা হয় এক হালি গোল।

বিরতির পর আর দুই গোল করে বার্সেলোনা। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন হানসেন। আর ৭৪ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ২২ বছর বয়সী মিডফিল্ডার ইসমি ব্রুগটস। এতেই বড় জয় নিশ্চিত হয়।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy