ইতালির ফুটবল প্রধানের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে জাতীয় দলের ব্যর্থতার জেরে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতির পদ থেকে

2026-04-03T20:16:02+00:00
2026-04-03T20:16:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইতালির ফুটবল প্রধানের পদত্যাগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ২৪)
গাব্রিয়েলে গ্রাভিনা।
X

গাব্রিয়েলে গ্রাভিনা।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে জাতীয় দলের ব্যর্থতার জেরে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতির পদ থেকে গাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মঙ্গলবার টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে ইতালির। এরপরই গ্রাভিনাকে সরে যাওয়ার অনুরোধ করে ইতালি সরকার।

নতুন সভাপতি নির্বাচনের জন্য আগামী ২২ জুন বিশেষ এক সভা করবে এফআইজিসি। অন্যদিকে, গ্রাভিনা ৮ এপ্রিল সংসদীয় কমিটির সামনে ‘ইতালিয়ান ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন দিতে’ হাজির হওয়ার প্রস্তাব দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।


জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান ও সাবেক গোলরক্ষক জানলুইজি বুফ্ফনও এদিন সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইতালি। ২০০৬ সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের পর মূল পর্বে স্রেফ একটি ম্যাচ জিততে পেরেছে তারা।

২০১৮ সালের অক্টোবরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফআইজিসির সভাপতি নির্বাচিত হয়েছিলেন গ্রাভিনা। তার আগের সভাপতিও ২০১৮ বিশ্বকাপে ইতালি যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পর পদত্যাগ করেছিলেন।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy