বিশ্বকাপের আগের দিনও প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আসছে বিশ্বকাপের পর্দা ওঠার আগের দিন শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। দেশের মাঠের ম্যাচটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার

2026-04-03T20:27:15+00:00
2026-04-03T20:27:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগের দিনও প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৩৬)
পর্তুগাল জাতীয় দল
X

পর্তুগাল জাতীয় দল

আসছে বিশ্বকাপের পর্দা ওঠার আগের দিন শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। দেশের মাঠের ম্যাচটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সতীর্থদের প্রতিপক্ষ নাইজেরিয়া।

ম্যচটির জন্য কোনো ভেন্যু এখনও ঘোষণা করেনি দেশটির ফুটবল ফেডারেশন। তবে পর্তুগিজ গণমাধ্যমের খবর, ম্যাচটি হবে পর্তুগালের শহর লেইরিয়াতে। এবারের বিশ্বকাপের বাছাই উতরাতে পারেনি চিলি ও নাইজেরিয়া।

বিশ্বকাপের আগে আরেকটি প্রীতি ম্যাচের সূচি আগেই ঠিক করে রেখেছে পর্তুগাল। আগামী ৬ জুন লিসবনের ওয়েইরাসে চিলির মুখোমুখি হবে তারা।

বিশ্বকাপের প্রস্তুতিপর্বে এবারের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল। গত শনিবার আসতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের সহ-স্বাগতিক মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর, গত মঙ্গলবার আটলান্টায় আরেক সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ। আসর শুরুর ছয় দিন পর, আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy