প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পিএম (ভিজিট : ১৭৬)

X
দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাইয়ের অভিযোগে ৩ জনের কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে ১ বছরের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর নামক স্থানে ওই আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো নীলফামারী জেলার কিশোরগন্জ উপজেলার নিতাই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে রবিউল ইসলাম(৩৫), লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মিরারপুর গ্রামের ( বর্তমান ঠিকানা রংপুর সিও বাজার) শাহাদত হোসেনের ছেলে রুবেল (৪০), নেত্রকোনা জেলা সদরের মোবারকপুর গ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩৪)।
নবাবগঞ্জ থানার এস আই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃষ্ণজীবন গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মিঠুল ইসলামের গাজীপুর গ্রামের একটি বাসা ভাড়া করে দন্ডপ্রাপ্তরা সেখানে ঘোড়া জবাই করলে জনতা তাদের আটক করে।