রোনালদোর জোড়া গোল: আল নাজমাকে ৫-২ গোলে হারাল আল নাসর

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইনজুরি কাটিয়ে ফিরেই জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাজমার বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেল আল নাসর। পড়ুন সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিল ও ম্যাচের বিস্তারিত আপডেট।

2026-04-04T13:23:39+00:00
2026-04-04T13:23:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোড়া গোলে রাজসিক প্রত্যাবর্তন রোনালদোর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ৩৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় মাসখানেক মাঠের বাইরে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই নভেম্বরের পর আর তাকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়নি। শুক্রবার (৩ এপ্রিল) চোট কাটিয়ে মাঠে ফিরেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। জোড়া গোলে রাজসিক প্রত্যাবর্তন হয়েছে রোনালদোর। এতে আল নাজমাকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর।

সৌদি প্রো লিগের ম্যাচে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আল নাজমার বিপক্ষে মাঠে নামে আল নাসর। রোনালদো ছাড়াও দলের পক্ষে জোড়া গোল করেন সাদিও মানে। এছাড়া আব্দুল্লাহ আল হামদান একটি গোল করেছেন। 

ম্যাচে প্রথম গোল হজম করে আল নাসর। ৪৪ মিনিটে রাকান আলতুলাইহি আল নাজমাকে লিড এনে দেন। তবে নাসরকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি, যোগ করা সময়ের অষ্টম মিনিটে তাদের সমতায় ফেরান আল হামদান। এক মিনিট পর সাদিও মানে স্কোরশিটে নাম লেখালে স্বাগতিকরা ২-১ লিড পায়। 

দ্বিতীয়ার্ধে নামার মিনিট দুয়েকের মাথায় আল নাজমাকে সমতায় ফেরান ফেলিপে কারদোসো। তবে তাদের স্বস্তিতে থাকতে দিলেন না রোনালদো। ৫৬ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন সিআরসেভেন। এরপর ম্যাচের ৭৬ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। 

৪-২ ব্যবধানে জয়ের পথেই ছিল আল নাসর। ৯৫ মিনিটে মানে ব্যক্তিগত গোলের জোড়া পূর্ণ করলে ব্যবধান বেড়ে ৫-২ এ পরিণত হয়। এই জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর (২৭ ম্যাচে ৭০ পয়েন্ট) ৬ পয়েন্টে এগিয়ে গেল দুইয়ে থাকা আল হিলালের (২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট) চেয়ে।

চোট কাটিয়ে এমন প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই স্বস্তির প্রতিক্রিয়া দেখিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে এগিয়ে যাবো।’




  বিষয়:   ফুটবল  রোনালদো 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy