সংস্কার প্রশ্নে ড. ইউনূসকে মাঠে চান নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ সবাইকেসংস্কার প্রশ্নেভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক

2026-04-04T17:30:57+00:00
2026-04-04T17:30:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সংস্কার প্রশ্নে ড. ইউনূসকে মাঠে চান নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৯৪)
নাহিদ ইসলাম
X

নাহিদ ইসলাম

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ সবাইকে সংস্কার প্রশ্নে ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অধ্যাদেশগুলো বাস্তবায়নে তাদেরকেও রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 

নাহিদ ইসলাম বলেছেন, দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। অন্তর্বর্তীকালীন সরকার ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। এখন মূল অধ্যাদেশগুলো বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে দলটি। সংস্কার প্রশ্নে ড. ইউনূসকেও মাঠে নামার আহ্বান জানাই। তার সরকারের উপদেষ্টাদেরও এ নিয়ে মুখ খুলতে হবে।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালন শেষে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে স্বাগত জানান দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় নেতারা।

সাংবাদিকদের নাহিদ বলেন, দুই তৃতীয়াংশ আসন পেলেও জনগণ বিএনপির সঙ্গে নেই। কারণ তারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা নিজেদের ক্যারিয়ারে ফিরে যাবেন, তা হবে না। জনগণের কাঠগড়ায় আপনাদেরও দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy