শেরপুর তিন আসনে জামায়াতের নির্বাচনী জনসমাবেশ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৯ই এপ্রিল ভোট গ্রহণকে সামনে রেখে আজ শনিবার ঝিনাইগাতী উপজেলার

2026-04-04T20:25:31+00:00
2026-04-04T20:25:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর তিন আসনে জামায়াতের নির্বাচনী জনসমাবেশ
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ৪৮)
জামায়াতের নির্বাচনী জনসমাবেশ
X

জামায়াতের নির্বাচনী জনসমাবেশ

শেরপুর তিন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৯ই এপ্রিল ভোট গ্রহণকে সামনে রেখে আজ শনিবার ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে ঝিনাইগাতী উপজেলা জামায়াত ও ১১ দল জোটের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা জামায়াতের আমির মাওলানা  নূরল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের জেনারেল সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শেরপুর তিন আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাসুদুর রহমান, প্রধান বক্তা নূরল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা হাফিজুর রহমান, ঝিনাইগাতী উপজেলার সাবেক আমীর মাওলানা নূরন নবী সহ কেন্দ্রীয়, বিভাগীয়,জেলা ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্ধরা বক্তব্য রাখেন। 

প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার বর্তমান সরকারের সমালোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে দাড়িঁপাল্লা মার্কায় ভোট চান।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় য়েয়ে জুলাই সনদ ও রাষ্ঠ্র সংস্কারের কথা ভুলে গিয়ে শুভংকরের ফাঁকি দিয়ে সংসদে পায়তারা করছে বলে জানান। উল্লেখ্য গত ১২ই ফেব্রয়ারি সংসদ নির্বাচনের আগেই জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল অসুস্থ হয়ে মৃত্যুবরণ করার ফলে আসটির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা রক্ষার্থে সমাবেশকে ঘিরে র‌্যাব, বিজিবি,পু লিশ মোতায়েন ছিল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy