চীনের সোশ্যাল মিডিয়ায় ইরানে সাহায্য পাঠানোর ধুম!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লাওহু টকস ওয়ার্ল্ড (Laohu Talks World) নামে একটি আইডি থেকে চাইনিজ সোশ্যাল মিডিয়ায় ১৪ মার্চ ফারসি সাবটাইটেলসহ একটি

2026-04-04T21:20:58+00:00
2026-04-04T21:20:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চীনের সোশ্যাল মিডিয়ায় ইরানে সাহায্য পাঠানোর ধুম!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ১৯১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

লাওহু টকস ওয়ার্ল্ড (Laohu Talks World) নামে একটি আইডি থেকে চাইনিজ সোশ্যাল মিডিয়ায় ১৪ মার্চ ফারসি সাবটাইটেলসহ একটি ভিডিও ভাইরাল হয়। কিভাবে F-35 জেটকে আক্রমণ করতে হবে তার ভিডিওটি প্রকাশের ৫ দিন পরই ইরান সফলভাবে যুক্তরাষ্ট্রের F-35 জেটটি ধ্বংশ করতে সক্ষম হয়।

ভিডিওটিতে বক্তা যুক্তি দেখানোর চেষ্টা করেন, কীভাবে ইরান তার বিদ্যমান সামরিক সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমানকে প্রতিরোধ করতে পারবে। 

তিনি বলেন, ইরানের পুরোনো গ্রুম্যান এফ-১৪ টমক্যাটের মতো বিমানবহর নিয়ে প্রচলিত আকাশ যুদ্ধ বাস্তবসম্মত নয়। তাই তিনি ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর জোর দেন।

এস-৩০০ বা বাভার-৩৭৩-এর পাশাপাশি ছোট ও মোবাইল মাজিদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা ভিডিওতে উল্লেখ করা হয়। বক্তার দাবি, হালকা ও বিকেন্দ্রীভূত ইনফ্রারেড ট্র্যাকিং-সজ্জিত এমন ব্যবস্থা শনাক্ত করা কঠিন এবং এগুলো যুদ্ধক্ষেত্রে বেশি সময় টিকিয়ে রাখা সম্ভব।

এর আগেও, ইরানে যুদ্ধ বাড়ার পর থেকে চীনের অনেক সাধারণ নাগরিক কোনো পারিশ্রমিক ছাড়াই ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি মোকাবিলায় তাদের কারিগরি জ্ঞান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy