ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের। জীবিত না মৃত তা এখনো নিশ্চিত নয়।

2026-04-05T10:38:03+00:00
2026-04-05T10:38:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ এএম   (ভিজিট : ১২০)
X

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ এর দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক মার্কিন সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে উদ্ধার হওয়া ওই ক্রুকে জীবিত না মৃত অবস্থায় পাওয়া গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জানা গেছে, গত শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। বিমানটিতে দুইজন ক্রু সদস্য ছিলেন- একজন পাইলট এবং অন্যজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা।

বিমানটি বিধ্বস্ত হওয়ার দিনই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী একজন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়। এরপর থেকে নিখোঁজ থাকা দ্বিতীয় ক্রুকে উদ্ধারের জন্য অভিযান জোরদার করা হয় এবং সে লক্ষ্যে মার্কিন বাহিনী ইরানের ভেতরে অনুসন্ধান তৎপরতা চালায়।

উদ্ধার অভিযানের অংশ হিসেবে ঘটনাস্থল এলাকায় নজরদারি বিমান মোতায়েন করা হয়। পাশাপাশি একটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার প্রচেষ্টাও চালানো হয়। তবে ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে ওই হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয়।

এদিকে, নিখোঁজ ক্রুকে আটক করতে পারলে পুরস্কার ঘোষণা করেছিল ইরান। দেশটি জানায়, মার্কিন ওই ক্রুকে ধরিয়ে দিতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।





  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  যুদ্ধবিমান  পাইলট উদ্ধার  আন্তর্জাতিক সংবাদ  সামরিক সংঘাত  মধ্যপ্রাচ্য 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy