যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চীনকে পেছনে ফেলে বাংলাদেশ দ্বিতীয়

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। শীর্ষে ভিয়েতনাম। OTEXA-এর নতুন প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

2026-04-05T12:17:49+00:00
2026-04-05T12:17:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ১০১)
X

যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক (Apparel) বাজারে দীর্ঘদিনের শীর্ষ অবস্থান হারিয়েছে চীন। দেশটিকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, আর শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (OTEXA) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে নেমে গেছে চীন।

তথ্য অনুযায়ী, এই দুই মাসে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রে ২.৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৮৮ শতাংশ বেশি। অন্যদিকে, বাংলাদেশ রপ্তানি করেছে ১.৩৭ বিলিয়ন ডলারের পোশাক, যদিও গত বছরের তুলনায় এই রপ্তানি ৮.৫৩ শতাংশ কমেছে।

সবচেয়ে বড় পতন দেখা গেছে চীনের ক্ষেত্রে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশটির যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমে দাঁড়িয়েছে ১.১৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৫৭.৬৫ শতাংশ কম।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ এবং সরবরাহ শৃঙ্খলে পরিবর্তনের কারণে বৈশ্বিক পোশাক বাজারে এই পরিবর্তন ঘটেছে।

OTEXA-এর তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্র মোট ১১.৫৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ১৩.৪৭ শতাংশ কম। অর্থাৎ সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে ভাটা দেখা গেছে।





  বিষয়:   বাংলাদেশ  পোশাক রপ্তানি  অর্থনীতি  যুক্তরাষ্ট্র বাজার  ভিয়েতনাম  চীন  গার্মেন্টস শিল্প  আন্তর্জাতিক বাণিজ্য  Bangladesh export 



Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy