যুগান্তকারী উদ্ভাবন: নির্দিষ্ট রোগীর জন্য ৩ মাসে তৈরি হচ্ছে ক্যান্সার ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মরণব্যাধী ক্যান্সার নিরাময়ে যুগান্তকারী ভ্যাক্সিন আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে রাশিয়া। এতদিন এটি ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকলেও এবার

2026-04-05T12:24:07+00:00
2026-04-05T12:24:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুগান্তকারী উদ্ভাবন: নির্দিষ্ট রোগীর জন্য ৩ মাসে তৈরি হচ্ছে ক্যান্সার ভ্যাকসিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ৯৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মরণব্যাধী ক্যান্সার নিরাময়ে যুগান্তকারী ভ্যাক্সিন আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে রাশিয়া। এতদিন এটি ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে সেবা প্রদানে বাজারজাত করার দিকে এগোচ্ছে দেশটি।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট একজন রোগীর জন্য ক্যান্সার ভ্যাকসিন তৈরি করতে বর্তমানে প্রায় তিন মাস সময় লাগে বলে জানিয়েছেন রাশিয়ার গামালেয়া ন্যাশনাল সেন্টার অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উপপরিচালক ভ্লাদিমির গুশচিন।

তিনি বলেন, ‘বর্তমানে একটি ওষুধ তৈরি করতে আমাদের প্রায় তিন মাস সময় লাগে। ভবিষ্যতে এই সময় আরও কমে আসবে।’ এর আগে গত ১ এপ্রিল রাশিয়ায় প্রথমবারের মতো একজন রোগীর শরীরে দেশীয়ভাবে তৈরি ব্যক্তিকেন্দ্রিক ক্যান্সার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার ফর রেডিওলজি ক্লিনিক্যাল অনুশীলনে প্রথমবারের মতো ‘নিওঅনকোভ্যাক’ নামের এই ব্যক্তিকেন্দ্রিক ক্যান্সার ভ্যাকসিন প্রয়োগ করেছে। এটি প্রয়োগ করা হয়েছে ত্বকের মেলানোমা ক্যান্সারে আক্রান্ত রোগীর ওপর। ভ্যাকসিন গ্রহণকারী প্রথম রোগী হলেন কুর্স্ক অঞ্চলের ৬০ বছর বয়সী একজন বাসিন্দা।

রেডিওলজি সেন্টারের মহাপরিচালক আন্দ্রেই কাপরিন বলেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে ক্যান্সারের চিকিৎসা সত্যিকার অর্থে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। প্রথমবারের মতো আমরা নির্দিষ্ট রোগীর জন্য তৈরি এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করেছি।’

তিনি আরও বলেন, ‘এই পদ্ধতি শুধু রোগের চিকিৎসাই নয়, বরং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে নির্দিষ্ট ক্ষতিকর কোষগুলোকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম করে, যা চিকিৎসা ব্যবস্থায় একেবারে নতুন দৃষ্টিভঙ্গি।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy