র‌্যাব বিলুপ্তি নিয়ে যা বললেন মহাপরিচালক

অনলাইন ডেস্ক

জাতীয়

র‌্যাবের নতুন মহাপরিচালক বলেছেন, র‌্যাব বিলুপ্তি সরকারের বিষয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে র‌্যাব কাজ করে যাবে এবং বাহিনীর ভাবমূর্তি উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

2026-04-05T13:34:21+00:00
2026-04-05T13:34:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
র‌্যাব বিলুপ্তি নিয়ে যা বললেন মহাপরিচালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৫০)
X

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দেশে র‌্যাবের মতো একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে। তবে এটি রাষ্ট্রের দায়িত্বশীল কাজের মধ্যেই সীমাবদ্ধ থেকে পরিচালিত হবে এবং সঠিকভাবে পরিচালিত হলে বাহিনীর ভাবমূর্তি আরও উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

র‌্যাব বিলুপ্তি প্রসঙ্গে তিনি বলেন, এ সিদ্ধান্ত সরকারের এখতিয়ারাধীন বিষয়। বাহিনীর দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করা, যা তারা অব্যাহত রাখবে।

তিনি আরও দাবি করেন, গত দেড় বছরে র‌্যাবের বিরুদ্ধে কোনো বড় ধরনের অপকর্মের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও বাহিনীকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিতার মধ্যে পরিচালিত করার বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।

আহসান হাবীব পলাশ জানান, বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো তদন্ত ও কার্যক্রমে র‌্যাব সর্বোচ্চ সহযোগিতা করবে।

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জলদস্যুতা বেড়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এবং এসব নিয়ন্ত্রণে কাজ চলছে। একই সঙ্গে দেশে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের উপস্থিতি আছে কি না—এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, যেকোনো ধরনের অপরাধ দমনে র‌্যাব সক্রিয়ভাবে কাজ করে যাবে।




  বিষয়:   র‌্যাব  আইনশৃঙ্খলা  বাংলাদেশ  নিরাপত্তা বাহিনী  জঙ্গিবাদ  জলদস্যু  মহাপরিচালক  ব্রেকিং নিউজ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy