তোফাজ্জল হত্যার ঘটনায় ঢাবির দুই শিক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় দুই শিক্ষার্থীকে

2026-04-05T21:29:36+00:00
2026-04-05T21:29:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তোফাজ্জল হত্যার ঘটনায় ঢাবির দুই শিক্ষার্থীর জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৪১)
ঢাবির দুই শিক্ষার্থীর জামিন
X

ঢাবির দুই শিক্ষার্থীর জামিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় দুই শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। 

জামিন পাওয়া আসামিরা হলেন ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. আবু রায়হান (২৩) ও রেদোয়ানুর রহমান পারভেজ (২৪)।

আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। শুনানি শেষে আদালত মামলার পরবর্তী তারিখ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাত পৌনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পরদিন রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান। প্রথম অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy