প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ পিএম আপডেট: ০৫.০৪.২০২৬ ৯:৫৮ পিএম (ভিজিট : ৬২)

X
আহ্বায়ক ইউসুব ও সদস্য সচিব মুশফিক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার জবি প্রতিনিধি মুশফিকুর রহমান।
সোমবার (৫ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কতিপয় উপদেষ্টা সদস্য এবং ২০২৫–২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে সংগঠনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব পরিপন্থী বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় উক্ত কার্যনির্বাহী কমিটিকে অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হলো।
সংগঠনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের লক্ষ্যে ৪ (চার) সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন বার্তা২৪.কমের জবি প্রতিনিধি সোহানুর রহমান ও দৈনিক রুপালী বাংলাদেশের জবি প্রতিনিধি সিয়াম আবু রাফি।