জবি প্রেসক্লাবের আহ্বায়ক ইউছুব ও সদস্য সচিব মুশফিক

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

2026-04-05T21:58:54+00:00
2026-04-05T21:58:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবি প্রেসক্লাবের আহ্বায়ক ইউছুব ও সদস্য সচিব মুশফিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৮ পিএম   (ভিজিট : ৩৯২)
আহ্বায়ক ইউছুব ও সদস্য সচিব মুশফিক
X

আহ্বায়ক ইউছুব ও সদস্য সচিব মুশফিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার জবি প্রতিনিধি মুশফিকুর রহমান।

রোববার (৫ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কতিপয় উপদেষ্টা সদস্য এবং ২০২৫–২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে সংগঠনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব পরিপন্থী বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় উক্ত কার্যনির্বাহী কমিটিকে অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করা হলো।

সংগঠনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের লক্ষ্যে ৪ (চার) সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন বার্তা ২৪.কমের জবি প্রতিনিধি সোহানুর রহমান ও দৈনিক রুপালী বাংলাদেশের জবি প্রতিনিধি সিয়াম আবু রাফি।





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy