আজ বসছে একনেক সভা: ১৭ প্রকল্পে ব্যয় ১৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একনেক সভা। ১৭টি উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

2026-04-06T10:09:03+00:00
2026-04-06T10:09:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৭ প্রকল্পে ব্যয় ১৩ হাজার কোটি টাকা
আজ বসছে নতুন সরকারের প্রথম একনেক সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:০৯ এএম   (ভিজিট : ৮২)
X

নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১৭টি প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে ১৮টি প্রকল্প একনেক সভায় উপস্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯টি নতুন প্রকল্প। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প বৈঠকে উপস্থাপন করা হবে।

তবে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ এবারের তালিকা থেকে বাদ পড়েছে। ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয় এই প্রকল্প প্রস্তাব করেছিল। প্রকল্পটির প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।

আজকের বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে- করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ ব্যবস্থা, সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং দেশের ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণসহ অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প।

চূড়ান্ত তালিকাভুক্ত ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি ও জলবায়ু সংশ্লিষ্ট প্রকল্প রয়েছে ৪টি। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ৫টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্প ৩টি, মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প ২টি, প্রযুক্তি উন্নয়ন প্রকল্প ২টি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প রয়েছে ১টি।

অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের প্রথম একনেক সভায় গৃহীত সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।






  বিষয়:   একনেক  তারেক রহমান  উন্নয়ন প্রকল্প  বাংলাদেশ অর্থনীতি  পরিকল্পনা মন্ত্রণালয়  বাজেট  অবকাঠামো উন্নয়নECNEC 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy