তীব্র তাপদাহের মধ্যে সন্ধ্যায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, ১ নম্বর সতর্ক সংকেত

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

দেশজুড়ে তাপদাহের মধ্যেও আজ সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি।

2026-04-06T10:32:55+00:00
2026-04-06T10:32:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তীব্র গরমের মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৩২ এএম   (ভিজিট : ৯২)
আবহাওয়া অফিস
X

আবহাওয়া অফিস

দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে নদীপথে চলাচলকারী সব নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




  বিষয়:   দেশের আবহাওয়া পূর্বাভাস  তাপদাহ ও বৃষ্টি  বজ্রবৃষ্টি সতর্কতা  নদীবন্দর সতর্ক সংকেত  বাংলাদেশ আবহাওয়া খবর 



Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy