প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:২৬ এএম (ভিজিট : ৯৩)

X
সামরিক অভিযান দৃশ্য
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। নিহত ওই কমান্ডারের নাম মাসউদ জারেই।
ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, নিহত কমান্ডারের পূর্ণ নাম ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ জারেই। তিনি শাহিন শহরের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ওই সময় থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এদিকে এসব হামলার জবাবে ইরান ইসরাইল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।