প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ এএম আপডেট: ০৬.০৪.২০২৬ ১১:৪৮ এএম (ভিজিট : ১৩৫৯)

X
চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।
সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী পার্বত্য অঞ্চলের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ওই দিন বন্ধ থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠী নিজ নিজ ঐতিহ্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করতে পারবে বলে আশা করা হচ্ছে।