মধ্যপ্রাচ্যের উত্তেজনায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১৯টি ফ্লাইট বাতিল

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও উত্তেজনার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল ফ্লাইটের বিস্তারিত, আগমন-প্রস্থান তথ্য ও যাত্রীদের পরামর্শ।

2026-04-06T13:27:31+00:00
2026-04-06T13:27:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে আরও ১৯ ফ্লাইট বাতিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ৬৪)
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে আরও ১৯ ফ্লাইট বাতিল
X

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে আরও ১৯ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) ও রবিবার (৫ এপ্রিল)  এ ফ্লাইটগুলো বাতিল হয়। 

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই বিমানবন্দরে ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি এরাইভাল ও ৩টি ডিপার্চার, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটের ২টি এরাইভাল ও ২টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ২টি এরাইভাল ও ২টি ডিপার্চার, সালাম এয়ারের ওমান রুটের ২টি এরাইভাল ও ২টি ডিপার্চার।

তবে ফ্লাইট বাতিলের মধ্যেও গত দুই দিনে মধ্যপ্রাচ্য থেকে ১৩টি আগমন এবং ১০টি প্রস্থান ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে।

প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস–বাংলার ফ্লাইট চলাচল এখনো স্থবির। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

তিনি যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।




  বিষয়:   চট্টগ্রাম  শাহ আমানত বিমানবন্দর  ফ্লাইট বাতিল  বিমান বাংলাদেশ এয়ারলাইনস  ইউএস-বাংলা এয়ারলাইনস  এয়ার আরাবিয়া  সালাম এয়ার  মধ্যপ্রাচ্য  আন্তর্জাতিক ফ্লাইট  বিমান যাত্রা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy