জামালপুরে তেল না পাওয়ায় মোটরসাইকেল চালকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলায় ঝর্ণা ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা সড়ক অবরোধ করে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যানজট মুক্ত হয়।

2026-04-06T14:02:06+00:00
2026-04-06T14:02:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে তেল সংকটে সড়ক অবরোধ, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৩৮৯)
জামালপুরের ইসলামপুরে তেল সংকটে সড়ক অবরোধ
X

জামালপুরের ইসলামপুরে তেল সংকটে সড়ক অবরোধ

জামালপুরের ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় অবস্থিত ঝর্ণা ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সোমবার সকালে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় অপেক্ষার পরও ফিলিং স্টেশন থেকে তেল না পেয়ে চালকরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, অজ্ঞাত কিছু ব্যক্তি মোটরসাইকেল চালকদের মধ্যে গুজব ছড়ায় যে ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। এতে করে অনেক মোটরসাইকেল চালক সেখানে ভিড় জমায় এবং পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বাস্তবে ফিলিং স্টেশনে কোনো তেল ছিল না। বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।





  বিষয়:   জামালপুর  ইসলামপুর  ঝর্ণা ফিলিং স্টেশন  তেল সরবরাহ  মোটরসাইকেল বিক্ষোভ  সড়ক অবরোধ  যানজট  পুলিশ উদ্যোগ  স্থানীয় ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy