যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের সতর্কতা: ডিগ্রি বা কোর্সে ভর্তি নিষিদ্ধ

বুলেটিন ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্রে B1/B2 ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।

2026-04-06T14:08:19+00:00
2026-04-06T14:17:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসাধারীদের জন্য জরুরি সতর্কতা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ২:০৮ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ২:১৭ পিএম  (ভিজিট : ১৪৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসা (B1/B2) নিয়ে অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রাতিষ্ঠানিক কোর্সে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কতা প্রদান করে জানিয়েছে, ভিসাধারীরা যদি বি১/বি২ ভিসায় অবস্থানকালে কোনো ডিগ্রি বা ক্রেডিট প্রদানকারী প্রোগ্রামে ভর্তি হন, তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

পোস্টে আরও বলা হয়েছে, অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে। ফলে, ভিসাধারীদের এই নিয়ম কঠোরভাবে মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন দূতাবাস পরামর্শ দিচ্ছে যে, ভিজিটর ভিসা ব্যবহার করে শিক্ষামূলক বা ক্রেডিট প্রোগ্রামে অংশগ্রহণের আগে সঠিক ভিসা ধরনের অনুমোদন নিশ্চিত করতে হবে।






  বিষয়:   যুক্তরাষ্ট্র  ভিজিটর ভিসা  B1/B2 ভিসা  ভিসা সতর্কতা  ডিগ্রি ভর্তি নিষিদ্ধ  মার্কিন দূতাবাস  ভিসা শর্ত লঙ্ঘন  ভিসা প্রবেশ নিষেধাজ্ঞা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy