যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।

2026-04-06T15:00:30+00:00
2026-04-06T15:00:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৭৬)
জর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি
X

জর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায়  ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। 

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ‘সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন। 

তবে এ ঘটনায় আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ পর্যন্ত এসব হামলায় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। 

এর জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে, যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।




  বিষয়:   ইরান  ইসরাইল  যুক্তরাষ্ট্র  আইআরজিসি  মজিদ খাদেমি  মধ্যপ্রাচ্য  যুদ্ধ  আন্তর্জাতিক সংবাদ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy