সাগর-রুনি হত্যার বিচারে কালক্ষেপণ: ‘ডিপ স্টেট’ দায়ী?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৪ বছর পেরিয়ে গেলেও বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তীব্র

2026-04-06T17:01:11+00:00
2026-04-06T17:01:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাগর-রুনি হত্যার বিচারে কালক্ষেপণ: ‘ডিপ স্টেট’ দায়ী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৬১)
প্রতিবাদ সমাবেশ
X

প্রতিবাদ সমাবেশ

১৪ বছর পেরিয়ে গেলেও বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা অভিযোগ করেছেন, তদন্তে অবহেলা ও ডিপ স্টেটের প্রভাবের কারণেই এখনো রহস্য উদ্‌ঘাটন হয়নি।

আজ সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ তোলা হয়।

সাংবাদিক হারুনুর রশিদ স্বপন বলেন, হত্যাকাণ্ডের পর ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রগতির কথা বলা হলেও ১৪ বছরেও তা বাস্তবে দেখা যায়নি। পর্দার আড়ালে শক্তিশালী কোনো গোষ্ঠী এই ঘটনাকে নিয়ন্ত্রণ করেছে বলে সন্দেহ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের পাশাপাশি পরবর্তী সময়েও মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এখন আমাদের দায়িত্ব, এই ধামাচাপার সংস্কৃতি ভেঙে দেওয়া- বলেন তিনি।

ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২৩ বার পেছানো হয়েছে, যা নজিরবিহীন। কেন র‍্যাবের হাতে তদন্ত দেওয়া হলো, সেটিও খতিয়ে দেখা দরকার।

সমাবেশে বক্তারা বলেন, শুরুতে সাংবাদিকদের মধ্যে যে ঐক্য ছিল, তা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে একটি মহল সুবিধা নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সাংবাদিক নেতারা ডিআরইউসহঅন্যান্য পেশাজীবী সংগঠনকে আবারও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে কেউই নিরাপদ থাকবে না।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাগর সারোয়ার ও মেহরুন রুনি। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy