‘গণভোট না মানলে এই সরকারকে অবৈধ বলতে দেরি করব না’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণভোটের গণরায় না মানলে সেদিন থেকেই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2026-04-06T18:19:26+00:00
2026-04-06T18:19:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘গণভোট না মানলে এই সরকারকে অবৈধ বলতে দেরি করব না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৩৫)
আসিফ মাহমুদ
X

আসিফ মাহমুদ

গণভোটের গণরায় না মানলে সেদিন থেকেই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।  

জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।  

সংবাদ সম্মেলন থেকে আসিফ মাহমুদ অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবি জানান। একইসঙ্গে স্থানীয় সরকার অধ্যাদেশসহ বিশেষ পরিস্থিতিতে যেসব অধ্যাদেশ করা হয়েছে, তা বাতিল করার আহ্বান জানান।

এই অধ্যাদেশগুলোর বিষয়ে এনসিপির অবস্থান প্রস্তুত করে সংসদে স্পিকারকে পাঠানো হবে বলেও জানান তিনি। 

আসিফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি যেসব অধ্যাদেশের মাধ্যমে করা যায়, সেগুলো রাখা হচ্ছে, কিন্তু যেখানে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, সেই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা বারবার বিএনপিকে সংবিধানের কথা বলতে শুনি। কিন্তু আমরা দেখলাম, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন।

সংবিধান অনুযায়ী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। কিন্তু তারা সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে এখন প্রাসঙ্গিকতা নেই, এমন অধ্যাদেশগুলো রাখা হচ্ছে। যেখানে কোনো কোনো ব্যক্তি স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও তাকে যেকোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়া হচ্ছে।

ফলে বিরোধী দল বা বিরোধী কেউ যদি স্থানীয় সরকার নির্বাচিত হয়, তাহলে যেকোনো সময় সরকার তাকে অপসারণ করতে পারে অথবা অপসারণের ভয় দেখিয়ে তাকে সরকারের অনুগত করতে পারবে। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ এবং সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন- যোগ করেন আসিফ মাহমুদ। 

তিনি বলেন, এই গণভোটের রায় যদি না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। আমরা এটার জন্য সময় নেব না, যেমন আপনারা আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না। বাংলাদেশে যখন ঊনসত্তরের অর্জন রক্ষা করা যায়নি, তখন একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে।আবার ২৪ এর অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭ সালেও এ রকম কোনো ঘটনা ঘটে যেতে পারে।  

সম্প্রতি বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বৈশ্বিক সংকট এখনো চলমান আছে। এই সংকট মোকাবিলার ক্ষেত্রে সব অংশীজন মিলে একসঙ্গে কাজ করতে চাই। এত দ্রুত সময়ে রাজপথে নামার বিষয়ে বিরোধী দলীয় জোটের কোনো চিন্তাই ছিল না। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। কিন্তু যে পরিস্থিতিতে আপনারা আমাদের ফেলেছেন, এতে রাজপথে নামা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। সামনের দিনেও হয়তো বড় আন্দোলনের কথা ভাবা হতে পারে।  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy