কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।আজ সোমবার (৬ এপ্রিল) ইরানের খাতাম আল-আনবিয়া

2026-04-06T19:35:32+00:00
2026-04-06T19:35:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১৭৭)
কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি
X

কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি

কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

আজ সোমবার (৬ এপ্রিল) ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এক ভিডিও বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।

ইব্রাহিম জোলফাকারি জানান, ইরানি ড্রোনগুলো বুবিয়ান দ্বীপে থাকা মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম এবং প্রধান অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হেনেছে। তিনি দাবি করেন, এর আগে মূল ভূখণ্ডের ‘আরিফজান ক্যাম্প’ এ ইরানের ধারাবাহিক হামলার মুখে পড়ে মার্কিন সেনারা ওই দ্বীপে আশ্রয় নিয়েছিল। বুবিয়ান দ্বীপ হলো পারস্য উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত কুয়েতের বৃহত্তম দ্বীপ।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’ (KUNA) জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় বা সরাসরি আঘাতের ফলে সৃষ্ট প্রজেক্টাইলগুলো কুয়েতের উত্তরের একটি জনবসতিপূর্ণ এলাকায় গিয়ে পড়ে। এতে অন্তত ছয়জন আহত হন।

খবর পাওয়ার পরপরই কুয়েতের জরুরি চিকিৎসা দল এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এক ভিডিও বার্তায় ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ড্রোন ব্যবহার করে দ্বীপটিতে থাকা মার্কিন বাহিনীর স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy