রফিককে ঘিরে বিসিবির নতুন স্পিন পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে দিয়ে। দীর্ঘদিন ধরে

2026-04-06T20:28:44+00:00
2026-04-06T20:28:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রফিককে ঘিরে বিসিবির নতুন স্পিন পরিকল্পনা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৪)
সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক
X

সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে দিয়ে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বোর্ডের অধীনে বড় দায়িত্ব পেলেন তিনি।

এক বছরের চুক্তিতে রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

রফিকের দায়িত্বের পরিধি নিয়ে সোমবার বিস্তারিত ব্যাখ্যা দেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই।

আর এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধু জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।’

রফিকের ভূমিকা সম্পর্কে আরও স্পষ্ট করে নাফীস বলেন, ‘রফিক ভাই বাংলাদেশের লিজেন্ডারি লেফট আর্ম স্পিনার। উনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘স্পিন বোলিং কোচ’ হিসেবে নিয়োগ করেছে। রফিক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন।

উনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে মেন্টর হিসেবে উনি বিভিন্ন স্কোয়াডের সাথে কাজ করবেন। ন্যাশনাল টিম হতে পারে, অনূর্ধ্ব-১৯ হতে পারে, এইচপি হতে পারে, টাইগার্স হতে পারে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy