পহেলা বৈশাখে ‘শালীনভাবে’ র‍্যালি করার আহবান হেফাজতের

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে শিরকমুক্ত ও শালীনভাবে সাংস্কৃতিক র‌্যালি আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।আজ সোমবার (৬

2026-04-06T21:04:40+00:00
2026-04-06T21:04:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পহেলা বৈশাখে ‘শালীনভাবে’ র‍্যালি করার আহবান হেফাজতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ২২৪)
সংস্কৃতি মন্ত্রণালয় এবছর ‘বৈশাখী শোভাযাত্রা’ আয়োজন করবে
X

সংস্কৃতি মন্ত্রণালয় এবছর ‘বৈশাখী শোভাযাত্রা’ আয়োজন করবে

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে শিরকমুক্ত ও শালীনভাবে সাংস্কৃতিক র‌্যালি আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার (৬ এপ্রিল) সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় ‘মঙ্গল’ ও ‘আনন্দ’ শব্দ বাদ দিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে এই আয়োজন সাংস্কৃতিক আগ্রাসন থেকে কতটা মুক্ত থাকবে, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, তাওহিদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন শালীন আনন্দ ও শিল্পচর্চায় ইসলামের আপত্তি নেই। তবে ‘মঙ্গল’ ধারণাকে শিরক আখ্যা দিয়ে তা পরিহারের আহ্বান জানান তিনি।

হেফাজত নেতা উল্লেখ করেন, পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি মুসলমানদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক মিছিল করা যেতে পারে। তবে এতে কোনো ধরনের মূর্তি বা প্রাণীর প্রতিকৃতি ব্যবহার থেকে বিরত থাকার কথাও বলেন তিনি।

বিবৃতিতে তিনি দাবি করেন, বাংলা সনের প্রবর্তন আরবি হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সম্পর্কিত এবং মুসলিম শাসনামলে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ ঘটেছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-এর এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রাকে ‘সার্বজনীন ঐক্যের প্রতীক’ হিসেবে তুলে ধরা উগ্র জাতিবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy