ইডেনে দর্শক খরা, মুস্তাফিজের অনুপস্থিতি টের পাচ্ছে কলকাতা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে জনপ্রিয় অঞ্চলগুলোর অন্যতম একটি কলকাতা। ইডেনে আইপিএলের ম্যাচ মানেই দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ।

2026-04-06T21:31:27+00:00
2026-04-06T21:31:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইডেনে দর্শক খরা, মুস্তাফিজের অনুপস্থিতি টের পাচ্ছে কলকাতা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ২২)
মুস্তাফিজুর রহমান
X

মুস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে জনপ্রিয় অঞ্চলগুলোর অন্যতম একটি কলকাতা। ইডেনে আইপিএলের ম্যাচ মানেই দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ। আর সেটা যদি হয় ঘরের দল কলকাতা নাইট রাইডার্সের তাহলে তো কথাই নেই! তবে চিরচেনা সেই ভিড় এখন আর নেই! ইডেনে দর্শক উপস্থিতি এবার ব্যাপক হারে হ্রাস পেয়েছে।

সোমবার খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু দুপুর দেড়টার সময়ও ১২টি ক্যাটাগরির সবগুলোরই টিকিট ছিল। আইপিএলে ইডেনে এই ছবি সাধারণত দেখা যায় না। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

সোমবারের কেকেআর-পাঞ্জাব ম্যাচ ছাড়াও এখন ৯ এপ্রিলের কেকেআর-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং ১৯ এপ্রিলের কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচের টিকিট ছাড়া হয়েছে। অনলাইনে এই দুটি ম্যাচের সব ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে।

ইডেনে টিকিটের দামের ১২টি ক্যাটাগরি রয়েছে। সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ১০০০ রুপি। সবচেয়ে বেশি ৪৫,০০০ রুপি। ১০০০ রুপির ক্যাটাগরিতে রয়েছে ডি১ ব্লক। ১২০০ রুপির টিকিটে সি১, জি১, এইচ১ ও কে১ ব্লকে বসে খেলা দেখা যায়। ১৫০০ রুপির টিকিট কেটে খেলা দেখা যায় বি১, ডি, ই, এফ১, এইচ, জে ও এল১ ব্লকে।

২০০০ রুপির টিকিট কেটে সি, এফ, জি ও কে ব্লকে খেলা দেখা যায়। ক্লাব হাউসের আপার টায়ারে বসে খেলা দেখার জন্য খরচ করতে হয় ৩০০০ রুপি। এল ব্লকে বসে খেলা দেখতে খরচ ৩৩০০ রুপি। ৩৫০০ রুপিতে বি ব্লকের টিকিট পাওয়া যায়। এল ব্লকের আরও একটি অংশে বসে খেলা দেখতে খরচ ৫০০০ রুপি।
ক্লাব হাউসের লোয়ার টায়ারে ৮০০০ রুপিতে খেলা দেখা যায়। আর বি ব্লকের টিকিট পেতে লাগবে ৮৫০০ রুপি। নাইটস প্যাভিলিয়নের ভিআইপি বক্সে বসে খেলা দেখার খরচ ২৮,০০০ রুপি। সর্বোচ্চ ৪৫,০০০ রুপি খরচ করে খেলা দেখা যাবে নাইটস প্যাভিলিয়নের কর্পোরেট বক্সে বসে।

ভারত যেখানে মাত্র গত মাসে টি২০ বিশ্বকাপ জিতেছে, সেখানে আইপিএল নিয়ে এই অনাগ্রহের বড় কারণ কেকেআরে বড় কোনো তারকা না থাকা। এবারের আসরে কলকাতা অনেকটাই দেশিদের ওপর নির্ভরশীল। তবে দেশি ক্যাটাগরিতেও রিংকু সিং, আজিঙ্কা রাহানে, বরুণ চক্রবর্তী ছাড়া তেমন কোনো তারকা ক্রিকেটার নেই।

বিদেশি ক্যাটাগরিতেও সুনীল নারিন, রভম্যান পাওয়েল, ক্যামেরুন গ্রিনদের মতো মাঝারি মানের ক্রিকেটার ছাড়া তেমন বড় কোন নাম নেই। নারিন নিজের সেরা সময় ফেলে এসেছেন, আর গ্রিন এখনও সেভাবে পরীক্ষিত তারকা নন।

এদিকে মাথিশা পাথিরানা-মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের দলে ভেড়ানোর পরও মাঠে না পাওয়া দলটির জন্য বড় হতাশার। এখনো পর্যন্ত তাদের পারফরম্যান্সে সেই ঘাটতির ছাপ স্পষ্ট। ২ ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা। এক ম্যাচের দুইশোর্ধ্ব রান করেও বোলারদের বাজে পারফরম্যান্সে হেরেছে। মুস্তাফিজের বদলি নেওয়া ব্লেসিং মুজারাবানি দলের প্রত্যাশা মেটাতে ব্যর্থ দুই ম্যাচেই। দলের এমন পারফরম্যান্সও কলকাতার দর্শকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। কলকাতা টানা দুই ম্যাচ হারায় দলটির অনেক সমর্থকই অসন্তুষ্ট। যা প্রভাব ফেলছে মাঠের দর্শক উপস্থিতিতে।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy