সাফজয়ীরা পেলেন ১ লাখ টাকা ও ক্রীড়া কার্ড

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। সোমবার

2026-04-06T21:42:22+00:00
2026-04-06T21:42:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাফজয়ীরা পেলেন ১ লাখ টাকা ও ক্রীড়া কার্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৩৩)
সাফজয়ী দলকে সংবর্ধনা ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
X

সাফজয়ী দলকে সংবর্ধনা ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলকে আর্থিক পুরস্কার এবং ক্রীড়া কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

৬ এপ্রিল ছিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বিশেষ সেই দিনটিতেই সাফজয়ী ফুটবলারদের সম্মাননা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি ভবিষ্যতে ফুটবলারদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন।

এদিন সাফ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। ২৩ ফুটবলারকে লাখ টাকার চেকের পাশাপাশি ক্রীড়া ভাতা কার্ডও দিয়েছে। অবশ্য এই কার্ড পেলেও প্রতি মাসে ভাতা পাবেন না তারা। তরুণ ফুটবলারদের উজ্জ্বীবিত করতে সোমবার ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এই ফুটবলাররা যখন সিনিয়র দলে থাকবেন তখন এর আওতায় আসবেন। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy