দ্রুত ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

অনলাইন ডেস্ক

আবহাওয়া

দেশের আকাশে দ্রুত ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গর্জন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে, সোমবার রাতের মধ্যেই এই বৃষ্টিবলয় দেশের

2026-04-06T21:40:39+00:00
2026-04-06T21:40:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্রুত ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ২০৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের আকাশে দ্রুত ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গর্জন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে, সোমবার রাতের মধ্যেই এই বৃষ্টিবলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে।

আজ সোমবার সন্ধ্যায় সংস্থাটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একাংশে আকাশ মেঘলা এবং কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে একই সময়ে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার রয়েছে, যা দেখে আসন্ন বৃষ্টিবলয়ের উপস্থিতি সহজে বোঝা যাচ্ছে না।

ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘গর্জন’ নামের এই প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়টি আগামী ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এর উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃষ্টিবলয় ‘গর্জন’ মূলত ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে। তবে এর কার্যকারিতা আজ (৬ এপ্রিল) রাত থেকেই দেশের কিছু অঞ্চলে শুরু হতে পারে। এই সময়ের মধ্যে ৮ ও ৯ এপ্রিল আবহাওয়া সবচেয়ে বেশি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টিবলয় চলাকালীন দেশে বেশ কয়েকটি শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতেরও শঙ্কা রয়েছে। যদিও একটানা বর্ষণের সম্ভাবনা কম, তবে খণ্ডকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে অনেক এলাকায় স্বস্তি ফিরতে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy