আজ থেকে দিনে দুই বেলা সংসদ অধিবেশন, ১৩৩ অধ্যাদেশ পাসের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৩৩টি অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের জন্য আজ থেকে দিনে দুই বেলা জাতীয় সংসদ অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

2026-04-07T10:15:57+00:00
2026-04-07T10:24:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:১৫ এএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ১০:২৪ এএম  (ভিজিট : ১১১)
X

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপান্তরের লক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই বেলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায়, যা দুপুরে মুলতবি করা হবে। এরপর দ্বিতীয় অধিবেশন বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। প্রয়োজনে শুক্রবারও অধিবেশন বসতে পারে বলে জানানো হয়েছে।

সংসদে বক্তব্যে চিফ হুইপ বলেন, ১৩৩টি অধ্যাদেশ আগামী ৯ এপ্রিলের মধ্যে পাস করা প্রয়োজন। সময়ের স্বল্পতার কারণে সব বিলের কপি আগেই সরবরাহ করা সম্ভব হয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও জানান, যেসব বিল নিয়ে বিশেষ কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, সেগুলো আগে পাস করা হবে। আর যেসব বিলে ভিন্নমত বা সংশোধনী রয়েছে, সেগুলো আলাদাভাবে উপস্থাপন করে আলোচনা শেষে পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে ৬ এপ্রিল সাতটি বিল পাস করা হয় এবং একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হয়েছে।

তবে এসব বিলের কিছুতে বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে পাস হতে পারে।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ আইনে রূপান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সময় স্বল্পতার কারণেই সংসদের কার্যক্রম ত্বরান্বিত করতে দিনে দুই বেলা অধিবেশন চালানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




  বিষয়:   জাতীয় সংসদ  সংসদ অধিবেশন  নূরুল ইসলাম  আইন  অধ্যাদেশ  বাংলাদেশ রাজনীতি  বিল পাস  parliament 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy