দিল্লি সফরে আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খলিলুর রহমান, দিল্লি সফর, বাংলাদেশ-ভারত সম্পর্ক, এস জয়শঙ্কর, ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা

2026-04-07T10:22:07+00:00
2026-04-07T10:22:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আজ শুভেচ্ছা সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:২২ এএম   (ভিজিট : ৭৫)
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
X

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ শুভেচ্ছা সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। তিন দিনের এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকগুলোতে ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পারস্পরিক শ্রদ্ধা ও লাভজনক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হবে।

এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মাধ্যমে সফর শুরু হবে। আগামীকাল (৮ এপ্রিল) তিনি এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন এবং একই দিনে ভারতের বাণিজ্য ও জ্বালানি মন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পোর্ট লুইস-এ অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে যাবেন। জানা গেছে, তিনি ও এস জয়শঙ্কর একই ফ্লাইটে মরিশাস সফরে যাবেন।






  বিষয়:   খলিলুর রহমান  দিল্লি সফর  বাংলাদেশ-ভারত সম্পর্ক  এস জয়শঙ্কর  ভিসা সহজীকরণ  জ্বালানি সহযোগিতা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy