আজকের আবহাওয়া: সারাদেশে কালবৈশাখীর আশঙ্কা, ঢাকায় কমেছে তাপমাত্রা

বুলেটিন ডেস্ক

আবহাওয়া

রাজধানী ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রায় আসতে পারে সাময়িক পরিবর্তন।

2026-04-07T12:17:07+00:00
2026-04-07T12:17:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে কালবৈশাখীর আশঙ্কা, তাপমাত্রায় সাময়িক স্বস্তি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ২২৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড় বয়ে যায় এবং এর সঙ্গে বৃষ্টিপাতও হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার সকালে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে আবহাওয়ায় স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দিনের বেলাতেও রাজধানী ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব বিভাগেই কালবৈশাখী ঝড়ের প্রভাব দেখা যেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ এই আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে।

এছাড়া কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।






  বিষয়:   কালবৈশাখী ঝড়  আজকের আবহাওয়া  ঢাকার তাপমাত্রা  বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস  বৃষ্টি সম্ভাবনা  বজ্রসহ বৃষ্টি  শিলাবৃষ্টি  আবহাওয়া খবর 



Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy