এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন। এ সময় তিনি শার্শার ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

2026-04-07T14:33:05+00:00
2026-04-07T14:33:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ৭২)
প্রধানমন্ত্রী তারেক রহমান
X

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন।

সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সফরের বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এর ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে এটি ‘উলাসী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।

এ সফরে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।





  বিষয়:   তারেক রহমান যশোর সফর  জিয়া খাল প্রকল্প  শার্শা খাল পুনঃখনন  বিএনপি খবর  উন্নয়ন প্রকল্প উদ্বোধন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy